বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ড. ইউনুসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ প্রস্তাব করেছে, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠন করা হোক। ২৫ মে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রস্তাব তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক।

প্রস্তাবনায় উপ-রাষ্ট্রপতি হিসেবে ড. বদিউল আলম মজুমদার ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নাম উঠে আসে। মন্ত্রিসভায় বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, বিশেষ ব্যক্তি ও অন্যান্য দলের প্রতিনিধিত্বের অনুপাতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়োগের কথা বলা হয়।

বক্তারা বলেন, এই কাঠামোর ভিত্তিতে একটি বিকেন্দ্রীকৃত, সুশাসনভিত্তিক ও অংশগ্রহণমূলক কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব। এতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর মধ্যে সমতা আনার প্রস্তাব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, আইনজীবী ও বিশিষ্টজনেরা, যারা এই প্রস্তাবকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102