শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ: ছালামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

রবিবার (২৫ মে) সকালে চুলকাটি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আ: ছালাম বিশ্বাস তার লিখিত বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী সুমন দাস একজন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামীলীগের দোসর। রসুলপুরের শংকর দাসের পুত্র সুমন দাস আমার নামে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়ন্ত্রমূলকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাগেরহাট সদর মডেল একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা দায়ের করা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, এটা শুধু একটি মিথ্যা অভিযোগ নয় এটি একটি প্রতিহিংসার অপব্যবহার বলে মনে করি। সুমন দাস আওয়ামীলীগের একজন সক্রিয় সদস্য ৫ আগস্টের ছাত্র-জনতার বিল্পবের পর আত্মরক্ষার স্বার্থে বিএনপির সদস্য বলে দাবী করে। এখন সে বিএনপির সম্মান ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই দুষ্কৃতকারীর হাত থেকে রেহাই পেতে ভুক্তভোগী আ: ছালাম বিশ্বাস উদ্বোধন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ কামরুজ্জামান, মোনায়েম, বাবুল হাওলাদার, শেখ আলমগীর, খান মিজানুর রহমান, বাদশা’সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102