শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর নির্বাচন হবে না : হাসনাত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে শহীদ আর আহতদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ। পরবর্তী বাংলাদেশটা অবশ্যই জবাবদিহিমূলক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের, যে বাংলাদেশে রাতে কোনো নির্বাচন হবে না, কোনো ডামি নির্বাচন হবে না। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। ইউএনও-পুলিশ দিয়ে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’

আজ রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় পথসভায় হাসনাত এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণে আমি আপনাদের সহযোগিতা চাই। জনতা এখন ক্ষমতাবান হয়েছে। কথা বলতে মানুষের এখন আর ভয় লাগে না। আমরা আপনাদের সন্তানের মতো, আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনারা আমাদের সংশোধন করে দেবেন। এনসিপির নেতৃত্বে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব; যে বাংলাদেশে জনগণই হবে ক্ষমতার উৎস।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102