মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে ক্ষমতার মঞ্চ থেকে নির্মূল বামপন্থিরা মাওলানা তৌসিফকে ট্রেন থেকে ফেলে হত্যা: নিরপেক্ষ তদন্তের দাবি ওয়াইসির চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’

জুলাই-আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণনাশের আশঙ্কায় আশ্রয়প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২২ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৬২৬ জনের এই তালিকা প্রকাশ করা হয়।

আইএসপিআর জানায়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।

এদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তা, ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও শিশু)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই সময় বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, নাগরিক সুরক্ষা এবং আইনের শাসন বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ১৮ আগস্ট দেওয়া এক বিবৃতিতেও আইএসপিআর বলেছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতির কারণে সেনানিবাসগুলোতে মানুষ আশ্রয় নিতে বাধ্য হন।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন।

এ ছাড়া, অভিযোগ ও মামলার ভিত্তিতে ৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102