মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে ক্ষমতার মঞ্চ থেকে নির্মূল বামপন্থিরা মাওলানা তৌসিফকে ট্রেন থেকে ফেলে হত্যা: নিরপেক্ষ তদন্তের দাবি ওয়াইসির চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’

বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। গত ১৫ মে সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগে সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হলো- বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলে শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে মহিলা কোটা থাকবে না; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিশিষ্ট-ঘ এর (ক)-এ বিদ্যালয় অংশের ক্রমিক ২৪-এ ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)’ পদের বিষয়ে এবং (খ)-এ কলেজ অংশের ক্রমিক ১৫-এ ‘শরীর চর্চা শিক্ষক’ পদে নিয়োগের নিমিত শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) ও শর্ত অপরিবর্তিত থাকবে।

এতদিন মোট শিক্ষক পদের মধ্যে শহরাঞ্চলে ৪০ শতাংশ এবং মফস্বল অঞ্চলে ২০ শতাংশ পদে নারী প্রার্থী নিয়োগ বাধ্যতামূলক ছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102