সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো:

১. মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: অধ্যাদেশটির খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্তভাবে কার্যকর হবে।

২. বাংলাদেশ-নেদারল্যান্ডস নৌ-প্রতিরক্ষা সহযোগিতা: বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

৩. সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন: বৈঠকে সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো এসব সুপারিশ বাস্তবায়নযোগ্য কিনা, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা ও প্রভাব নির্ধারণ করে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবে।

৪. ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’: শহীদ পরিবার ও আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের জন্য একটি অধ্যাদেশের খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি লেজিসলেটিভ বিভাগ ভেটিংয়ের পর কার্যকর হবে।

৫. সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫: সরকারি চাকরিতে সংশোধন আনার লক্ষ্যে এই অধ্যাদেশের খসড়াকেও বৈঠকে নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। খসড়াটি লেজিসলেটিভ বিভাগের যাচাই-বাছাই শেষে কার্যকর করা হবে।

উল্লেখ্য, এসব সিদ্ধান্ত দেশের প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102