শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বেনাপোল সীমান্তে ৪১ লক্ষ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি সদস্যরা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৪১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মাদক ও পণ্যসামগ্রী জব্দ হয়েছে।

বিজিবি জানিয়েছেন, বুধবার (২১ মে) দিনব্যাপী ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, আইসিপি ও আমড়াখালী ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী জব্দ করেছে। যেগুলো অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল। যার সিজার মূল্য ৪১ লক্ষ ৩ হাজার ১০/- টাকা

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটোন্যান্ট কর্নেল সাইফুলাহ্ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিদেশী মদ, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিছ, চোখ চকলেট, বিভিন্ন প্রকার চকলেট, ফোসকা, জিরা, খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
তিনি জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব মাদক ও পণ্যসামগ্রী ফেলে পালিয়ে যায়। যেকারণে আসামী আটক করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102