শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল সোমবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী বলেন, ‘আমি চিন্তা করেছিলাম মেয়ের এসএসসি পরীক্ষা শেষ হলে বরিশাল ছেড়ে চলে যাব। কারণ এলাকার সবাই এ ঘটনা জানে। এরপরও সবুজ বহুবার হুমকি দিয়েছে আমাদের। ওর জন্য আমাদের জীবনের নিরাপত্তা নেই। শরীরে বিন্দুমাত্র রক্ত থাকা পর্যন্ত এই মামলায় আমি লড়ব।’

তবে মামলার আসামি সবুজ হোসেন আকন বলেন, ওই পরিবারে জমি নিয়ে ঝামেলা আছে। তাঁর ভাবমূর্তি নস্ট করার জন্য ধর্ষণ মামলা করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য আদালত কাউনিয়া থানাকে নির্দেশ দিয়েছে। বাদী ও ভিকটিম মামলা করার পর কিছুটা শঙ্কিত রয়েছে।

এ ব্যাপারে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, এ ধরনের অভিযোগ এলে তাঁরা কেন্দ্রকে অবহিত করবেন। দল সবুজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102