শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত,বাসে আগুন দিল জনতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় দুই বাসের সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন এবং অন্তত ৮–১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহন বাসটি সাতপাড় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে আসা একটি লোকাল বাস সেটিকে ধাক্কা দেয়। দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী, যার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102