শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দিবাগত রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিকী (৪০), ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন (৪৫), নায়েব আলী (৪০) ও আবু সিদ্দিকী (৩৫)।

জানা গেছে, তাদের সবার বাড়ি ভাটগ্রামে। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তাকৃতরা ককটেল বিস্ফোরণ মামলার আসামি। তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ মে) আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102