শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বরিশালে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বরিশাল নগরীর ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মাইনুল ইসলাম রানা ওরফে কইতর রানাকে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে নগরীর বিএম স্কুল সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুল মজিদ।

তিনি জানান, মাদক বিক্রির খবরে অভিযান চালিয়ে রানাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

এসআই আরও জানান, এর আগেও রানা মাদকসহ ৫–৬ বার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রানা বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, রানা এক যুগের বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102