শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

হবিগঞ্জের বাহুবলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়েল পরিবহনের চালক ও শামীম এন্টারপ্রাইজের হেলপারসহ তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন।

ওসি বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া বাস দুটি উদ্ধারে কার্যক্রম চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102