শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে এভারেস্টচূড়ায় উঠলেন শাকিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল গড়েছেন বিশ্বরেকর্ড—সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রায় সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে তিনি হয়েছেন সর্বকনিষ্ঠ অভিযাত্রী।

‘সি টু সামিট’ অভিযানের অংশ হিসেবে শাকিল মাত্র ৯০ দিনে কক্সবাজারের ইনানি সৈকত থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৯,০৩১ ফুট উঁচু এভারেস্ট জয় করেন। এর আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ান টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৯৬ দিনে এভারেস্ট জয় করেছিলেন। শাকিল তাঁর সেই রেকর্ড ভেঙেছেন আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবং কম সময়ে। বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তথ্য অনুযায়ী, শাকিল সফল অভিযানের পর বর্তমানে ক্যাম্প-৪-এ অবস্থান করছেন। যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ঠিক কখন তিনি চূড়ায় পৌঁছান বা তাঁর দলে কারা ছিলেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শাকিলের এই কীর্তি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের পর্বতারোহণ ইতিহাসে এক ব্যতিক্রমী সংযোজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102