বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানের হামলায় জম্মু-কাশ্মীরের ১০ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

টানা বেশ কয়েকদিনের হামলা-পাল্টা হামলায় ভারতশাসিত জম্মু-কাশ্মীর সীমান্তরেখার কাছে ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

সোমবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ কমলেও সীমান্ত এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। এ হামলায় শত শত গ্রাম বিধ্বস্ত হয়েছে এবং প্রায় ১০ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়াও ঘরছাড়া হয়েছেন অসংখ্য পরিবার।

প্রতিবেদনে আরও জানানো হয়, সীমান্তবর্তী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরি। এদের মধ্যে সব থেকে শোচনীয় অবস্থা হয়েছে জম্মুর পুঞ্চ জেলার। পাকিস্তানি হামলায় এ জেলায় নিহত হয়েছেন ১৪ জন।

স্থানগুলোতে বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি বলেন, ‘আমরা পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব।’

উল্লেখ্য, টানা কয়েকদিনের হামলা, পাল্টা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত-পাকিস্তান। একই সঙ্গে নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন উভয় দেশের সামরিক কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102