বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারতের জন্য ফের আকাশসীমা বন্ধ করল পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করছে। আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পেহেলগাম হামলার জের ধরে ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। পাল্টা জবাবে পাকিস্তানও একই প্রতিক্রিয়া জানায়।

আকাশসীমা বন্ধের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পূর্বে বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নোটাম জারি করার কথা। সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ সূত্রগুলো শনিবার দ্য নিউজকে জানিয়েছে, ‘পাকিস্তানকে আকাশসীমা বন্ধের পদক্ষেপ নিতে বাধ্য করা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’

সূত্রগুলো আরও জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুসারে কোনোা সদস্য দেশ একবারে এক মাসের বেশি তার আকাশসীমা বন্ধ করতে পারে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102