বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইয়েমেন থেকে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ইয়েমেন থেকে ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় ইসরাইলের মধ্যাঞ্চলে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে সাময়িকভাবে সব ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার চ্যানেল ১২-এর বরাতের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সামরিক বাহিনী রোববার (১৮ মে) সকালে জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি।

বেন গুরিয়ন বিমানবন্দর ইসরাইলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত। বিমানবন্দরের যে স্থগিতাদেশ কার্যকর হয়েছে, তার সময়কাল এখনও নিশ্চিত নয়।

অন্যদিকে, গত শুক্রবার রাতে ইসরাইল ইরান-সমর্থিত ইয়েমেনের হুতির নিয়ন্ত্রিত হোদেইদা ও সালিফ বন্দরে ১৫টি যুদ্ধবিমান দিয়ে বোমাবর্ষণ চালায়। হুতির নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন।

হুতিরা ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। চলতি মাসের শুরুর দিকে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যার ফলে একটি সড়ক ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার পর ইসরাইল-হুতিদের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক মহল শঙ্কা করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102