বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই : ভারতীয় সেনাবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

টানা কয়েক সপ্তাহের সংঘর্ষ ও উত্তেজনার পর অবশেষে স্থিতিশীলতার পথে ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি আপাতত শেষ হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (১৮ মে) মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এটি মেয়াদহীনভাবে চালু থাকবে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গত ১২ মে দুই দেশের ডিজিএমওদের মধ্যে হওয়া আলোচনার ভিত্তিতে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এটি স্থায়ীভাবে কার্যকর থাকবে, যদি না কোনো পক্ষ তা ভঙ্গ করে।

রোববার দুই পক্ষের মধ্যে নতুন কোনো আলোচনা না থাকলেও উভয় দেশের সামরিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্তে গোলাগুলি বন্ধ এবং উত্তেজনা প্রশমনে নেওয়া পদক্ষেপগুলো কার্যকর হওয়ায় স্বস্তি ফিরে এসেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে।
বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের সুযোগ তৈরি হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102