বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

গাজায় নতুন সামরিক অভিযান শুরুর পর হামাসের আলোচনার প্রস্তাব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর পরপরই কাতারের রাজধানী দোহায় বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই প্রস্তাবের সত্যতা নিশ্চিত করে বলেছেন, গাজায় ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শুরু হওয়ার পরই হামাস এই আলোচনার প্রস্তাব দেয়।

এদিকে, হামাসের একজন শীর্ষ নেতা তাহের আল-নোনো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লার খবরে বলা হয়েছে, ইসরায়েলের একটি প্রতিনিধিদল শনিবার রাত পর্যন্ত কাতারে অবস্থান করবে। প্রস্তাবিত চুক্তিতে ১০ জন বন্দির মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর তেল আবিব গাজায় পাল্টা সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫০ জনকে জিম্মি করে হামাস। ইসরায়েলের প্রতিশোধমূলক নৃশংস হামলায় এখন পর্যন্ত গাজায় ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিকের বেশি মানুষ আহত হয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও, প্রথম ধাপের পর ইসরায়েল দ্বিতীয় ধাপে আর যায়নি এবং গাজায় পুনরায় হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, গাজা থেকে হামাসকে নির্মূল করাই তাদের এই অভিযানের লক্ষ্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102