মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হবে নিয়ম মেনে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

সীমান্তে ভারতীয় পুশইন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পুশইনের মাধ্যমে ভারত থেকে যেসব মানুষ বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের মধ্যে প্রকৃত বাংলাদেশি থাকলে তাদের ফিরিয়ে দেওয়া যাবে না। তবে যদি তারা ভারতের নাগরিক কিংবা দেশটিতে অবস্থানরত রোহিঙ্গা হন, তাহলে তাদের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, সম্প্রতি সুন্দরবন ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় পুশইনের ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত যদি কোনো বাংলাদেশিকে অবৈধভাবে শনাক্ত করে, তাহলে তাকে প্রোপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানো উচিত, যেমন বাংলাদেশও ভারতের নাগরিকদের ক্ষেত্রে করে থাকে। তিনি আরও বলেন, পুশইনের মাধ্যমে যেসব লোক আসছেন তাদের মধ্যে রোহিঙ্গা এবং ইউএনএইচসিআর (UNHCR)-এর কার্ডধারী ব্যক্তিও রয়েছেন, যার অর্থ হচ্ছে—সবাই বাংলাদেশি নয়। তাই বিষয়টি নিয়ে কূটনৈতিকভাবে কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্তে ভারত পুশইনের চেষ্টা করলে বিজিবি, আনসার এবং স্থানীয় জনগণ সম্মিলিতভাবে তা প্রতিহত করেছে, যেমনটি ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, “আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাহলে ভারত কখনোই পুশইন করতে পারবে না।” তিনি জানান, সরকার কেবল প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ভারতকে ইতোমধ্যে কূটনৈতিকভাবে জানানো হয়েছে এবং রাষ্ট্রদূত, পররাষ্ট্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে সরকার সব ধরনের আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছে, যাতে দেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকার দুটোই সুরক্ষিত থাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102