বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মৌরতানিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১৫ বছর কারাবাসের সাজা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ আবদেল আজিজকে ১৫ বছর কারাবাসের সাজা দিয়েছেন দেশটির উচ্চ আদালত।

গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়েছে। মৌরিতানিয়ার সাবেক সেনাপ্রধান মোহামেদ ঔলদ আবদেল আজিজ ২০০৮ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। পরের বছর তিনি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে জয়ী হয়ে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট হন। ২০১৯ সালে তিনি আর নির্বাচনে প্রার্থিতা থেকে বিরত থাকেন এবং শান্তিপূর্ণভাবে বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ ঘাজৌয়ানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার এবং পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবে পরিচিত মোহামেদ ঔলদ আবদেল আজিজের বিরুদ্ধে প্রথম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ২০২১ সালে। ২০২৩ সালে এ সংক্রান্ত এক মামলায় আবদেল আজিজকে ৫ বছর কারবাসের সাজা দেন মৌরিতানিয়ার নিম্ন আদালত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102