রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ‘সময়ক্ষেপণ’-এর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা পরবর্তী কর্মসূচিও জানাবেন।

শুক্রবার (১৬ মে) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের প্রক্রিয়ায় সাত কলেজের পূর্বের অধিভুক্তি বাতিল হলেও অন্তর্বর্তীকালীন প্রশাসনের অনুমোদন নিয়ে কর্তৃপক্ষ দীর্ঘসূত্রতায় ভুগছে। এই অবস্থায় শিক্ষার্থীদের মতামত ও পরবর্তী কর্মপন্থা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে) বিকাল ৪টায়, রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102