বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মিশা সওদাগর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। পায়ের লিগামেন্টজনিত সমস্যার কারণে আমেরিকার একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় এই অভিনেতার। আমেরিকার স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি সুস্থ আছেন এমনটিই লিখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন এই অভিনেতা।

তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। বৃহস্পতিবার আমার লিগামেনট অপারেশন ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি। আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদের। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে। আমার সমিতিকে। আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।

এদিকে গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দাবি করা হয়, জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরকে মারধর করেছে একদল উত্তেজিত জনতা। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মারধরের শিকার হচ্ছেন, আর সেটিকে মিশা সওদাগর বলে প্রচার করা হয়।

এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার একটি ছবি। যা দেখে অনেক ভক্ত মনে করেন, মারধরের কারণেই মিশা হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বাস্তবতা হলো, ভিডিওটি ভুয়া। ওই ঘটনার সঙ্গে অভিনেতা মিশা সওদাগরের কোনো সম্পর্ক নেই। এটি একটি ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা মাত্র। অন্যদিকে, হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটির পেছনের কারণ সম্পূর্ণ ভিন্ন।

হাঁটুর পুরোনো চোটের কারণে অস্ত্রোপচার করাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিশা সওদাগর। সেখানেই ছবিটি তোলা হয়েছিলো।

উল্লেখ্য, ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন মিশা। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। পরে চিকিৎসকরা জানান, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102