শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

নতুন দল পরিচালনার জন্য চাঁদা দাবি, ৮ জনকে পুলিশে দিল জনতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

খুলনায় নতুন দল পরিচালনার জন্য চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ৮ যুবক। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (১৪ মে) রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পি নামে এক ব্যক্তির কাছে চাঁদা নিতে যান তারা।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে খালিশপুর বাস্তুহারা কলোনির ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাড়িতে প্রবেশ করে খালিশপুর এলাকার দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়হানসহ কয়েকজন। তারা বাপ্পিকে পতিত সরকারের দোসর বলে দাবি করেন।

এ সময়ে বাপ্পির কাছে তারা ৩ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও হুমকি দেন। পরে রায়হান ও তার সঙ্গীদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) খালিশপুর থানায় বাপ্পীর স্ত্রী শাহনেওয়াজ বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, জড়িতরা নতুন দল গঠন করেছে বলে জানায়। দল পরিচালনা করতে চাঁদা দাবী করেন তারা।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটক ৮ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102