শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

হিলি সীমান্তের ধানক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্তের পাশের একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে ওই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। এদিন সন্ধ্যায় স্থানীয় এক কৃষক ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে সেটি থানায় নিয়ে যায় পুলিশ।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘বুধবার সন্ধ্যার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধানক্ষেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এ সময় তার ধানক্ষেতে একটি ড্রোন ক্যামেরা পেয়ে সেটি বাড়িতে নিয়ে যান তিনি। পরবর্তীতে তিনি পুলিশকে বিষয়টি জানান। রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তার বাড়িতে যায়। থানার এসআই সুজা মিয়া তার বাড়ি থেকে ওই ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে, তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কীভাবে কোথা থেকে ড্রোনটি আসছে, বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত করে জানানো হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102