শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

ঘুষ কম দেওয়ায় মারধর মাথা ফাটলো সেবা প্রত্যাশীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের মহফেজখানায় ঘুষ কম দেওয়ায় আলমগীর হোসেন নামে এক সেবা প্রত্যাশীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর জানান, জমির পর্চা তুলতে গেলে কর্মচারী আলাউদ্দিন মিয়া ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি ২০০ টাকা দিলে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা আহত আলমগীরকে উদ্ধার করে পাশের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।

রেকর্ড কিপার জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত আলাউদ্দিন তিন মাস আগে অবসরে গেলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে এখনও কাজ করছেন। তবে অবসরের পরও তার কাজ চালিয়ে যাওয়া নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
সহকারী কমিশনার তাসফিয়া কবির ঐশী বলেন, বিষয়টি তার জানা নেই, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102