বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মোদিকে ‘বিশ্বের বড় সন্ত্রাসী’ বলল পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী’ আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। সন্ত্রাসবাদ ছড়ানোর জন্যও ভারতকেও দায়ী করেছেন তিনি।

খাজা মুহাম্মদ আসিফ বলেছেন, তারা (ভারত) সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে। কানাডার মতো দেশেও ভারত সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় ‘স্বীকৃত’ সন্ত্রাসী হচ্ছেন মোদি”। সোমবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে, তারা কানাডায় গিয়েও শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও, ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দিয়ে এসেছে।

মোদির সম্প্রতি টেলিভিশনে দেওয়া এক ভাষণের প্রসঙ্গ টেনে খাজা আসিফ বলেন, “মোদির কথাবার্তায় পরাজয়ের ছাপ স্পষ্ট”। তিনি আরও বলেন, কাশ্মীর ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনো খোলা আছে—এই স্বীকারোক্তি মোদির পক্ষ থেকেই এসেছে, যা পাকিস্তানের জন্য একটি “আশার দিক”।

খাজা আসিফ বলেন, গত ১০ মে পাকিস্তান যখন পাল্টা সামরিক অভিযান শুরু করে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তখন ভারত সংকটের গভীরতা উপলব্ধি করে দ্রুত পাঁচটি দেশের কাছে সহায়তা চেয়েছিল যুদ্ধবিরতির জন্য।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102