শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী সোহানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

সদ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। ওই মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও ইসকনের ২৯ জন নেতার নাম রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, জিনাত সোহানার নামে মামলা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জিনাত সোহানা চট্টগ্রাম থেকে সর্বশেষ সংসদ নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি সাবেক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও ফারমিন গ্রুপের চেয়ারম্যান। এ ছাড়া আওয়ামী লীগের এই নেত্রী সুচিন্তা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102