বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

চেনাব নদীর বাঁধ খুলে দিল ভারত,পাকিস্তানে বন্যার শঙ্কা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

ভারত পূর্ব সতর্কতা ছাড়াই চেনাব নদীর বাগলিহার বাঁধের গেট খুলে দেওয়ায় পাকিস্তানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুকনো মৌসুমে নাব্যতা সংকট থাকা সত্ত্বেও হঠাৎ করে অতিরিক্ত পানির প্রবাহে নদীতীরবর্তী অঞ্চলের মানুষ আতঙ্কে। ভারি বৃষ্টির কারণে পানি চাপ বাড়ায় ভারত একাধিকবার গেট খুলে দেয়, কিন্তু বিষয়টি নিয়ে দেশটি কোনো ব্যাখ্যা দেয়নি।

১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী চেনাব নদীর পানি পাকিস্তানের প্রাপ্য হলেও, চুক্তি স্থগিত করে ভারত বর্তমানে ওই নদীর পানি নিজেদের প্রয়োজনে আটকে রাখছে এবং কখনও অতিরিক্ত হলে হঠাৎ ছেড়ে দিচ্ছে। এর ফলে পাকিস্তানের সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং কৃষি খাত চরম ঝুঁকিতে পড়েছে।

জলবায়ু ও নদী ব্যবস্থাপনায় এমন একতরফা পদক্ষেপকে ইসলামাবাদ উদ্বেগের চোখে দেখছে এবং দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102