বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি।

শনিবার (১০ মে) তেহরানে সহস্রাধিক কর্মীর এক সমাবেশে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

আলী খামেনি বলেন, কিছু মন্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, গাজার ফিলিস্তিনিরা কেবল ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হুমকির মুখোমুখি হচ্ছে। গাজা ও সমগ্র ফিলিস্তিনে ইসরায়েলে সংঘটিত নৃশংসতা উপেক্ষা করা যাবে না; তাই সমগ্র বিশ্বের (মুসলিম) উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো।

মুসলিম রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত না হয়ে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন গুজব ও নতুন নতুন অপ্রাসঙ্গিক ইস্যু তৈরি করা হচ্ছে। অর্থহীন কথাবার্তার মাধ্যমে তারা ফিলিস্তিন ইস্যু থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আয়াতুল্লাহ খামেনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর অনুগ্রহে, ফিলিস্তিন ইসরায়েলি দখলদারদের ওপর বিজয় লাভ করবে। ইরানসহ অন্যরাও আক্রমণকারী ও দখলদারদের ওপর ফিলিস্তিনের বিজয়ের দিনটি প্রত্যক্ষ করবে।

তার মতে, শয়তান অল্প সময়ের জন্য আবির্ভূত হতে পারে, তবে নিঃসন্দেহে তারা ধ্বংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, সিরিয়া ও অন্যান্য স্থানে অন্যায় উপস্থিতি এবং অগ্রগতি শক্তির লক্ষণ নয়; বরং এগুলো বৃহত্তর দুর্বলতার ইঙ্গিত দেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102