বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় মহিলা লীগের দুই নেত্রী গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

বগুড়ায় মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) রাতে শেরপুর উপজেলার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া (মধ্যপাড়া) এলাকার মোমেনা খাতুন (৫৩) ও ঘাসুরিয়া গ্রামের শিখা খাতুন (৪৭)।

মোমেনা খাতুন বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে, শিখা খাতুন শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, মোমেনা খাতুনকে রাত ২টা ৪৫ মিনিটে এবং শিখা খাতুনকে রাত সাড়ে ৩টায় নারী কনস্টেবলের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102