বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারতের ১২টি ড্রোন নিষ্ক্রিয় : পাকিস্তান সেনাবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার একাধিক স্থানে ভারতের পাঠানো ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। চলমান অভিযানে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং পাকিস্তানের চার সেনা আহত হয়েছেন।

এই ঘটনা ঘটল এক দিন আগে দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর। বুধবার ভোরে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং কাশ্মীর সীমান্তে শুরু হয় গোলাগুলির লড়াই।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের হামলায় নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি গোলাবর্ষণে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। নিহত হয়েছেন এক ভারতীয় সেনাও।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ভারত গত রাতে আবারও ড্রোন পাঠিয়ে আগ্রাসনের চেষ্টা চালায়। ড্রোন হামলায় মিয়ানোতে একজন বেসামরিক নাগরিক নিহত হন। তিনি আরও জানান, ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করার অভিযান এখনো চলছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধুর বিভিন্ন এলাকায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ।

এদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইসলামাবাদ, করাচি ও লাহোর বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102