মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

পাক-ভারতে বন্ধ বহু শিক্ষাপ্রতিষ্ঠান, ফাঁকা রাস্তাঘাট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

কাশ্মীর হামলা নিয়ে তৈরি হওয়া তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের দাবি, এ হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। পাল্টা জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানিয়েছে ইসলামাবাদ।

এই পরিস্থিতিতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে সব স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ভারতের সম্ভাব্য আরেকটি হামলার জবাব দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (৭ মে) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এতে করে আতঙ্কে ঘরের ভেতর প্রবেশ করেছে এসব এলাকার মানুষ। জনমানব শূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় কামান থেকে গোলাবর্ষণ করেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও জানিয়েছেন বিবিসির কাছে।

চলমান উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর থেকে। ভারত-পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই সংঘর্ষ আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ভারত সরকার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি অভিযান পরিচালনা করেছে। তবে ভারত দাবি করেছে, এই অভিযানে পাকিস্তানের সামরিক স্থাপনাই লক্ষ্য ছিল, বেসামরিক কোনো লক্ষ্যবস্তু নয়। অন্যদিকে, পাকিস্তান বলছে, ভারত বেসামরিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102