মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

হামলায় অংশ নেয় ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান : পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, বুধবার রাতের আঁধারে ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান পাকিস্তানে হামলা চালিয়েছে। পাকিস্তানের বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করে ভারতীয় বাহিনী এই হামলা করেছে। 

সংসদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান যুদ্ধ শুরু না করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি ভারতের হামলার ঘটনাকে ‘‘ঘৃণ্য কাজ’’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন।

ইসহাক দার বলেছেন, পাকিস্তান সংযমের চর্চা করেছে এবং কেবল আক্রমণে জড়িত বিমানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী গুলি চালিয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও দু’টি ড্রোন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যদি পাকিস্তানের বিমান বাহিনীকে হামলা শুরু করার জন্য পূর্ণ নির্দেশনা দেওয়া হতো, তাহলে এই সংঘাতের ফলাফল উল্লেখযোগ্যভাবে আলাদা হতো।’’

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102