বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মসজিদেও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের নয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। একটি ক্ষেপণাস্ত্র মসজিদে গিয়ে আঘাত হেনেছে।

ইসলামাবাদ জানিয়েছে, পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ হামলা করেছে নয়াদিল্লি। এ ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

বুধবার (৭ মে) প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।

দেশটির আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

তিনি বলেন, ‘আহমেদপুর মুজাফফরাবাদের সুবহানুল্লাহ মসজিদেও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কট্টর উগ্রবাদী রাষ্ট্রটির সেনারা। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আরেকটি ভারতীয় রাফেল বিমান গুলি করে ভূপাতিত করেছে। এখনও পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী।

কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত। হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা প্রতিক্রিয়া জানালেও এখন পর্যন্ত নীরব রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্য মন্ত্রীরাও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102