বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

কাশ্মীরের পহেলগাম হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, পাকিস্তান-ভিত্তিক হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইটগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইবার আক্রমণের ফলে লগইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল দাবি করেছে, হ্যাকাররা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পেয়েছে। 
সূত্র জানায়, এই গোষ্ঠীটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছে।
 
প্রতিবেদন মতে, হ্যাকিংয়ের প্রচেষ্টার ফলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের ওয়েবসাইটটি পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য অফলাইনে নেয়া হয়েছে।
 
আরও অনুপ্রবেশের প্রচেষ্টা রোধে নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। 
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102