বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সরকার বন্ধের বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদ কার্যক্রম বন্ধের বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা এই তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, “সরকার কোনোভাবেই দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। আমরা জেনেছি, এটি তাদের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্তের ফল। এটি সম্পূর্ণভাবে দীপ্ত টিভি কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত।”

উল্লেখ্য, অনিবার্য কারণ উল্লেখ করে আজ দীপ্ত টিভি তাদের সংবাদ প্রচার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102