বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

চট্টগ্রামের উইকেট থেকে কেমন সুবিধা নিতে চান বাংলাদেশ কোচ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সিলেটের পর দ্বিতীয় টেস্ট এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের মাটিতে। তবে আলোচনায় রয়েছে সেখানকার উইকেট। কেমন হতে পারে পিচের কন্ডিশন, পেস নাকি স্পিনে সুবিধা মিলবে সেটা নিয়েও রয়েছে বিস্তর চিন্তা।

শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছেন ৪ স্পিনার ২ পেসার। চট্টগ্রামের উইকেট, কন্ডিশন সিলেটের চেয়ে বেশ কিছুটা ভিন্ন। ফলে একাদশে পরিবর্তন হবে সেটা বলায় যায়। চট্টগ্রামে বাড়তি স্পিনার একাদশে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাব অবশ্য দেননি টাইগার হেড কোচ ফিল সিমন্স।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাড়তি স্পিনার খেলানো প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, ‘হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার (এরকম একাদশ) হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102