বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় এই ঋণচুক্তি সই হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং ওএফআইডি-এর প্রেসিডেন্ট আব্দুল হামিদ আলখালিফা সই করেন।
ইআরডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আর্থিক খাত সংস্কারে সহায়ক হবে। ঋণটির সুদের হার বছরে ছয় মাস মেয়াদি ইউরিবর (EURIBOR) প্লাস ১ দশমিক ২০ শতাংশ। এছাড়াও, উত্তোলন না করা অর্থের ওপর বছরে ০ দশমিক ২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে। ঋণের মেয়াদ ১৮ বছর, যার মধ্যে তিন বছর গ্রেস পিরিয়ড থাকবে।
ওপেক ফান্ড ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটি মূলত সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করে আসছে।
ইআরডি আরও জানিয়েছে, এ পর্যন্ত ওএফআইডি বাংলাদেশে ৩২টি সরকারি খাতে মোট ৬৯৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বেসরকারি খাতে ৩১০ দশমিক ২১ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102