বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মন্ত্রণালয়ের অবস্থানে অসন্তোষ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কারিগরি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে আজ একটি বৈঠকে বসেছিলেন শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তবে বৈঠকের ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, “আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই। ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাবো। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে।”

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কারিগরি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একাধিক দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছে। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে সমতাভিত্তিক নিয়োগ, শিক্ষা সনদের স্বীকৃতি ও মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যতা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102