বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণে অর্থায়ন করবে চীন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে অর্থায়নে সম্মতি দিয়েছে চীন সরকার। হাসপাতালটি রংপুরে স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘তিস্তা প্রকল্প এলাকার আশপাশে হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। এটি একটি অত্যাধুনিক হাসপাতাল হবে, যার অর্থায়ন চীন সরকার করবে।’

জুলাই বিপ্লবে আহতদের বিষয়ে নুরজাহান বেগম জানান, আহত প্রত্যেকের নামে স্বাস্থ্য কার্ড তৈরি করা হচ্ছে। তারা আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। এখন পর্যন্ত ৪০ জন আহতকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ২৬ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আরও ৮ জনকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটাবেজ অনুযায়ী, জুলাই-আগস্টের ঘটনায় ৮৬৪ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102