বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) ৮৫ বছর বয়সে মারা যান তিনি।

আব্দুল্লাহ আহমাদ বাদাবির পরিবার ও দেশটির মেডিকেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি।

তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি তিনি।

আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ও প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ।

কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী  আব্দুল্লাহ আহমাদ বাদাবি। পরে শারীরিক অব্স্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ইনস্টিটিউট বলেছে, সব ধরনের মেডিকেল প্রচেষ্টা সত্ত্বেও তাকে সুস্থ করে তোলা যায়নি। সোমবার সন্ধ্যার দিকে তিনি শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এ সময় তার আশপাশে প্রিয়জন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102