বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বৈশাখে পান্তা-ইলিশ বাংলা সংস্কৃতির অংশ না, বললেন উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার সংস্কৃতিকে বাংলা সংস্কৃতির অংশ হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ না। এটি ঢাকা শহরে আরোপিত একটি সংস্কৃতি।

সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফরিদা আখতার সবাইকে জাটকা সংরক্ষণের আহ্বান জানান এবং বলেন, জাটকা সংরক্ষণে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, যা বাজারে ইলিশের সরবরাহ বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা ইলিশ কিনে খাবেন, তারা আইন লঙ্ঘন করবেন। ঢাকা শহরে এটি একটি আরোপিত সংস্কৃতি হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তি বাঙালির জন্য গুরুত্বপূর্ণ। সেই দিন আমিষ খাবার নিষেধ থাকে এবং ১৪ রকমের শাক খাওয়া হয়। পহেলা বৈশাখের দিন বাতাসা, দই-চিড়া, ছাতুর শরবত ও ভাত খাওয়া যেতে পারে, তবে ইলিশ নয়।

ফরিদা আখতার আরও উল্লেখ করেন, ইলিশের পাশাপাশি আরও অনেক ধরনের মাছ খাওয়া যেতে পারে এবং পান্তা-ইলিশ ছাড়া বাঙালি উৎসব উদযাপন সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102