বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মতিঝিলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারী খুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
মতিঝিলের দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার দেবর মাসুদ হাওলাদারের বিরুদ্ধে।
আজ (রোববার) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় আয়েশা খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার মেঝ ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর বড় ভাই ও ভাবি আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান নিয়ে থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসেন আয়শা। এ সময় বাড়ির সামনেই মেঝ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।
অভিযুক্ত মাসুদ হাওলাদারের আরেক ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমার দেবর মাসুদ হাওলাদার গেন্ডারিয়া এলাকায় একটি সরকারি কলেজের শিক্ষক। সকালের দিকে আমার বড় ভাসুরের স্ত্রী আয়েশা খান মনি বাসার সামনে থাকা অবস্থায় মাসুদ হাওলাদার ভাবিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান ভাবি আর বেঁচে নেই। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে আমরা বিষয়টি মতিঝিল থানা পুলিশকে জানিয়েছি। নিহতের পরিবার মতিঝিল থানায় গেছেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102