বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মা হারালেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার কিম ফার্নান্দেজ চিকিৎসাধীন ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের টাইমস অব ইন্ডিয়া সংবাদটি নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিম ফার্নান্দেজ। অসুস্থ মাকে সময় দিতে গিয়ে সব প্রয়োজনীয় কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পরিকল্পনাও বাতিল করেন এ অভিনেত্রী।

জ্যাকুলিনের মা বাস করতেন বাহরাইনে। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসাধীন ছিলেন। এবার ভারতে অসুস্থ হয়ে পড়লে দেশটির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাকে দেখতে এসেছিলেন সালমান খানও।

জ্যাকুলিনের জীবনের একমাত্র ছায়াসঙ্গী তার মা কিম। তাকে হারিয়ে বাকরুদ্ধ অভিনেত্রী। এ তারকার অনুরাগীরাও শোকাহত। তবে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি জ্যাকুলিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102