বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রোববার থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকিং কার্যক্রম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের লম্বা ছুটি শেষে আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সরকারি প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সকাল থেকে খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। রোজার সময়ের পরিবর্তে স্বাভাবিক সূচিতে ফিরবে লেনদেন।

এর আগে ঈদ উপলক্ষে ৩০ ও ৩১ মার্চ ও ১ এপ্রিল নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২ ও ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে সরকার।

গত ২৭ মার্চ ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল ফিতর ও বিশেষ ছুটি মিলে আজ শনিবার পর্যন্ত বন্ধ চলছে।

স্বাভাবিক নিয়মে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে ব্যাংক লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

তবে ব্যাংক বন্ধ থাকলেও কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ আছে। পয়েন্ট অব সেলে (পিওএস) গিয়ে লেনদেন করা যাচ্ছে। তবে এসব সেবা নিরবচ্ছিন্ন ছিল না। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। এ সময়ে সব ধরনের ইন্টারনেটভিত্তিক লেনদেনের ব্যবস্থা চালু আছে। পাশাপাশি বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু রয়েছে।

টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ বাড়তি ছুটি নেয়নি। পাশাপাশি ব্যাংক খোলার অপেক্ষা করছেন গ্রাহকদেরও অনেকে। ফলে আগামীকাল পুরোদমে ব্যাংক–বিমা ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে বলে আশা করছেন খাত–সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102