রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, তা জানায়নি পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একটি মামলার প্রধান আসামি হিসেবে গত ২৪ অক্টোবর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন এম এ খালেক। এরপর জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতেই ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, গ্রেফতার ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো মামলায় তাকে গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে পরে জানানো হবে।

এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102