বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় জুমাতুল বিদা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ইসরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় জুমাতুল বিদা আদায় করেছে ৭৫ হাজার ফিলিস্তিনি।

জেরুসালেমের ইসলামিক ওয়াকফের পরিচালক শেইখ আজম আল-খাতিব আনাদোলু নিউজ এজেন্সিকে জানান, ৭৫ হাজার মুসল্লি আজ জুমাতুল দিবার আদায় করেছেন।

সকাল থেকেই ইসরাইলি বাহিনী শহরের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে মোতায়েন ছিল, পুরনো শহরের চারপাশে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।

ইসরাইলি কর্তৃপক্ষ ৫৫ বছরের নিচে পুরুষ এবং ৫০ বছরের নিচে নারী, যারা দখলকৃত পশ্চিম তীর থেকে এসেছিলেন, তাদের জেরুসালেমে প্রবেশ করতে বাধা দিয়েছে, ফলে হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করতে পারেননি।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধের সূত্রপাতের পর থেকে, ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীর থেকে পূর্ব জেরুসালেমে ফিলিস্তিনিদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

প্রতি বছরই আল-আকসা মসজিদে জুমাতুল বিদার নামাজে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। ২০২০ সালে প্রায় আড়াই লাখ মুসল্লি সেখানে নামাজ আদায় করেন। তবে, কখনও কখনও নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুসল্লিদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করে ইসরাইল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102