বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

জার্মানিতে ১১ বিমানবন্দরে ধর্মঘটের ডাক, হাজার হাজার ফ্লাইট বাতিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

বৃহস্পতিবার জার্মানির ১১টি বড় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ধর্মঘটে৷ এর ফলে এক হাজারটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে, যা ঝামেলায় ফেলেছে প্রায় দুই লাখ যাত্রীকে, জানাচ্ছে জার্মানির বিমানবন্দর সংস্থা এডিভি৷

বুধবার রাতে কোলন-বন বিমানবন্দরের রাতের শিফটে অনুপস্থিত ছিলেন নিরাপত্তা কর্মীরা৷ তখন থেকেই ধর্মঘটের সূচনা৷

কর্মী ইউনিয়ন ভের্দি’র মুখপাত্র ও্যৎসে টারিম জানান যে কোলন-বন বিমানবন্দরে ধর্মঘটে বসেন বিমানবন্দরের একশ শতাংশ কর্মী৷

‘‘সাফল্যের সাথে শুরু হলো ধর্মঘট”, বলেন তিনি৷ দিনের প্রায় ৮০ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে বলেও জানান টারিম৷

ভেরদি ধর্মঘটের ডাক দিলে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, ব্রেমেন, লাইপজিশ, ড্যুসেলডর্ফ, কোলন, হানোফার, স্টুটগার্ট, এরফুর্ট ও ড্রেসডেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা কর্ম বিরতিতে যান৷

বার্লিন, হামবুর্গ, হানোফার ও স্টুটগার্ট থেকে কোনো ফ্লাইট ছাড়েনি, অন্যান্য ফ্লাইট নামতেও ব্যাপক দেরি হয়৷

অন্যদিকে ড্যুসেলডর্ফ বিমানবন্দরে মোট ফ্লাইটের এক-তৃতীয়াংশ বাতিল হয়৷ টারিম জানান, সেখানে কর্মরত নিরাপত্তা সংস্থা তার কর্মীদের ‘ধর্মঘট ভাঙার বোনাস’ হিসাবে দু’শ ইউরো দিয়েছে৷

জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়ার মিউনিখ ও ন্যুরেমবার্গ বিমানবন্দরে ধর্মঘটের কোনো ছাপ নেই, কারণ, সেখানকার নিরাপত্তা কর্মীদের সরকারি কর্মচারী হিসাবে গণ্য করা হয়৷

ফ্রাঙ্কফুর্টে জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর৷ বৃহস্পতিবার সকালে সেখান তেকে কোনো ফ্লাইট ছাড়েনি৷ বিমানবন্দর পরিচালনা সংস্থা ফ্রাপোর্ট তাদের ওয়েবসাইটে বলে, ‘‘এই ধর্মঘটের ফলে গোটা দিনজুড়ে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটবে৷ বিশেষ করে, ট্রানজিট অঞ্চলের বাইরের নিরাপত্তা যাচাই স্থানগুলি বন্ধ থাকবে৷”

যাত্রীদের বৃহস্পতিবার বিমানবন্দর এড়াতে অনুরোধ করা হয় ও এয়ারলাইন সংস্থাকে যোগাযোগ করে বিকল্প খোঁজার পরামর্শও দেওয়া হয়৷

জার্মানির মূল এয়ারলাইন লুফটহানসা জানিয়েছে, যাত্রীরা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ফ্লাইট নতুন করে বুক করতে পারবেন৷ পাশাপাশি, যাত্রীদের জার্মানির ভেতর যাত্রার জন্য বিনামূল্যে ট্রেনের টিকিট দেয় তারা৷

বিমানবন্দরের ভেতর থেকে যাত্রীরা চিৎকার চ্যাঁচামেচি করেন ৷ যাত্রীদের  চোখে মুখে ‘হতাশা ও ভোগান্তির’ লক্ষ্য করা যায়।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের সংস্থা বিডিএলএস-এর সাথে একাধিক দফায় আলোচনার পর কোনো সমাধান না উঠে আসায় ধর্মঘটের ডাক দেয় কর্মী ইউনিয়ন ভেরদি৷

প্রতি ঘন্টার মজুরিকে দুই দশমিক আট ইউরো বাড়ানোর দাবি বরছেন কর্মীরা৷ বিডিএলএস-এর মুখপাত্র বলেন যে তারা এই বছরে চার শতাংশ ও আগামী বছরে তিন শতাংশ বেতন বাড়াবার প্রতিশ্রুতি দিলেও ইউনিয়নের দাবি মানতে পারছেন না৷

এর আগে, চলতি সপ্তাহে জার্মানির ট্রেন চালকরা ধর্মঘটে বসেন, যা দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রেল ধর্মঘট ছিল৷ শুক্রবারে স্থানীয় পরিবহন কর্মীদেরও ধর্মঘটে বসার ডাক দিয়েছে ভেরদি

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102