মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

রাজনীতিতে নাম লেখালেন ডা. সাবরিনা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাজনীতিতে নাম লেখালেন ডা. সাবরিনা।

নানান কারণে আলোচিত-সমালোচিত নাম ডা. সাবরিনা হুসেন (মিষ্টি)। তিনি এবার যুক্ত হয়েছেন রাজনীতিতে। সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দেন ডা. সাবরিনা। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বুধবার এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডা. সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানি ১৯৭৮ সাল থেকে চারবার এমপি ছিলেন । আমার চাচা রেজা হোসেন দিনাজপুর-১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া।

সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য। তাই জিসাসে যুক্ত হয়েছি।

বিগত সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে সাবরিনা বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমার ইমেজ নষ্ট করা হয়েছে। আমার জুনিয়রদের প্রমোশন হয়েছে আমার হয়নি। নিয়মিত প্রমোশন হলে এখন আমি সহযোগী অধ্যাপক হিসেবে থাকার কথা। মানুষের জন্য কাজ করে নিজেকে প্রস্তুত করে আগামীতে জনপ্রতিনিধি হতে চাই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102