বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলারঃ জাতিসংঘ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলারঃ জাতিসংঘ।

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুনর্গঠন ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলজুড়ে চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় ৫৩ বিলিয়ন ডলার লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। দীর্ঘ প্রায় ১৫ মাসের এই হামলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি নিয়ে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন, আর অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এ কারণে গাজা ভূখণ্ড পুনর্গঠন ও চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় ৫৩ বিলিয়ন ডলার লাগবে। আর এই বিপুল অর্থের মধ্যে শুধুমাত্র প্রথম তিন বছরেই ২০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমান পরিস্থিতিতে গাজায় প্রয়োজনীয় চাহিদার সম্পূর্ণ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে যে, গাজা উপত্যকায় ব্যাপক পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102